সমাজ পরিবর্তনের এক আলোকময় রাত: মাদক থেকে আলোর পথে
আলহামদুলিল্লাহ! আজকে এশার নামাজের পর একটি দারুণ অভিজ্ঞতার সাক্ষী হলাম আমিরাবাদ থেকে যাত্রা শুরু করে আমিরাবাদ বাজার, ডুবি ল’, কাছারিবাড়ি, সুজাবাদ কেল্লা নদীর পাড়, সুজাবাদ মাদ্রাসা, জুলফিকার আলী ফিল্ড, জাঙ্গাল নদীর পাড়, মগড় নদীর পাড় এবং মগড় প্রাইমারি স্কুল-মাদ্রাসা ও মগড় মাঝি বাড়ির সামনেসহ আশেপাশের অনেকগুলো এলাকা ঘুরে দেখলাম।
একসময় যেসব জায়গায় সারারাত মাদকের আখড়া বসতো, মাদকবিরোধী অভিযানের পর আজকে সেগুলো ছিল একদম জনশূন্য।
সবচেয়ে আনন্দের বিষয়—পূর্বে মাদকাসক্ত কিছু প্রতিবন্ধী ভাইয়ের সাথে দেখা হলো। তারা এখন মাদক ছেড়ে দিয়েছেন; অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন এবং আর কখনো মাদক না ছোঁয়ার প্রতিজ্ঞা করেছেন।
নিজের চোখে এই ইতিবাচক পরিবর্তন দেখে মন ভরে গেল এবং সামনে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার আগ্রহ বহুগুণ বেড়ে গেল।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.